ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের জন্য রাশিয়ার সর্বাধুনিক এস-৪০০ উৎপাদন শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের জন্য বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি ‘এস-৪০০’ উৎপাদন শুরু করেছে রাশিয়া। রাশিয়ার অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রসবরোনেক্সটপোর্টা’এ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করছে।

রাশিয়ার সংবাদমাধ্যম ‘আরআইএ’ এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আলেক্সাজান্ডার মিকেভ বলেছেন, তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি এস-৪০০ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে।

তবে এখনই এ প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে চিন্তা করা হচ্ছে না। তুরস্ক কবে কীভাবে এ প্রযুক্তি হস্তান্তর করা হবে সে বিষয়ে মিকেভ কিছু বলেননি।

তিনি বলেন, সঠিকভাবে উৎপাদন ও পরীক্ষা সম্পন্ন করাটাই জরুরি। উৎপাদনের সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।

তবে বেশ কিছু দিন আগে তুরস্ক ও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১৮ সালের শেষের দিকে বা ২০১৯ সালের প্রথমে রাশিয়া এ প্রযুক্তি তুরস্কের কাছে হস্তান্তর করবে।

উল্লেখ্য, এস-৪০০ পাওয়ার জন্য গত ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের জন্য রাশিয়ার সর্বাধুনিক এস-৪০০ উৎপাদন শুরু

আপডেট সময় ১০:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮