ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ইসরাইলি গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাজা উপত্যকায় গ্রেট মার্চ ফর রিটার্ন বা বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনি এক সাংবাদিক বুধবার মারা গেছেন।

নিহত ২৪ বছর বয়সী আহমেদ আবু হুসেন গাজার আল শাব রেডিওতে কাজ করতেন। ১৩ এপ্রিলের বিক্ষোভে তিনি যখন সংবাদ সংগ্রহ করছিলেন, তখন তিনি বুকে বড় করে প্রেস লেখা সাংবাদিকদের সুরক্ষা জ্যাকেট পরা ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সুরক্ষা জ্যাকেট পরা আবু হুসেন আহত হয়ে পড়ে আছেন।

গত ৩০ মার্চ শুরু হওয়া ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তাকে নিয়ে এ পর্যন্ত দু্জন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনির স্বাস্থ্য অধিদফতর জানায়, আবু হুসেনের শরীরের এক পাশ দিয়ে একটি বুলেট ঢুকে গিয়েছিল। এর পর অধিকৃত পশ্চিমতীরের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী সময় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইসরাইলের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তাকে নিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে। এর আগে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন স্থানীয় আইন মিডিয়ার আলোকচিত্র সাংবাদিক ইয়াসের মুরতজা।

ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে, মুরতজা ছাড়াও আরও পাঁচ সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যদিও তাদের গায়ে প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট ছিল।

দেশটির সাংবাদিক সমিতির মতে, মুরতজা ও আবু হুসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরাইল। তারা দখলদারদের নেতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

ইসরাইলি গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন

আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮