ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

সোমবার তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বাকেরি এ কথা বলেন। খবর পার্সটুডের।

মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরান নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করে প্রতিবেশী দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, দুই মেরুকেন্দ্রিক ব্যবস্থার অবসান হয়েছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে নতুন নতুন শক্তির উত্থান ঘটছে। কিন্তু যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, যুক্তরাষ্ট্র দায়েশের (আইএস) সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সংকট সৃষ্টি করেছে। এর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছে।

মেজর জেনারেল বাকেরি বলেন, ইসরাইল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারসমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র কোনো দোষ দেখছে না। কিন্তু সেই যুক্তরাষ্ট্রই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: বাকেরি

আপডেট সময় ১১:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮