ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ ফাঁড়ির সামনে যুবকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে ফসিয়ার রহমান (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে খাজুরা পুলিশ ফাঁড়ির সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত ফসিয়ার রহমান মাগুরা জেলার শতখালী গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকালে বাঘারপাড়া ভদ্রডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফসিয়ার রহমান।

পরে রাতে স্থানীয়রা তাকে খাজুরা পুলিশ ফাঁড়ির পাশে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক ফসিয়ারকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান ভূঁইয়া জানান, রাতে ৪-৫ জন যুবক ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খাজুরা ফাঁড়ির এসআই মাসুদুর রহমান মাসুদ জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশ ফাঁড়ির সামনে যুবকের লাশ

আপডেট সময় ১১:২৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮