ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়ালালামপুরে মোসাদের হাতে ফিলিস্তিনি বিজ্ঞানী খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফাদি আল বাচ নামের ফিলিস্তিনের তরুণ এক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই গুপ্তঘাতকের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। খবর আলজাজিরার।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী তরুণ বিজ্ঞানী ফাদি আল বাচ ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত অস্ত্রধারীরা তার ওপর অতর্কিত গুলি চালায়।

নিহতের পরিবার দাবি করেছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা তাকে হত্যা করেছে। তারা দ্রুত খুনিদের খুঁজে বের করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি দাবি জানিয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেন, সন্দেহভাজনরা ইউরোপীয় বলে মনে করা হচ্ছে। তারা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামায় ডেপুটি প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির এ বক্তব্য প্রচার করা হয়েছে।

মালয়েশিয়ার পুলিশপ্রধান দাতোশ্রী মানসুর লাজিমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলাকারীরা আল বাচের বাসার সামনে অপেক্ষা করছিল। তারা কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করে এবং যখন আল বাচ বের হয় তখন অন্তত ১০টি গুলি ছোড়া হয়। এর মধ্যে ৪টি গুলি আল বাচের শরীরে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশপ্রধান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

অন্যদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগ্রাম হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, নিহত আল বাচ হামাসের সদস্য ছিলেন।

এক টুইটার বার্তায় তিনি আল বাচকে শহীদ আখ্যায়িত করে বলেন, নিহত আল বাচ ফিলিস্তিনের তরুণ বিজ্ঞানী ছিলেন। তিনি জ্বালানি খাতে ভূমিকা রাখছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুয়ালালামপুরে মোসাদের হাতে ফিলিস্তিনি বিজ্ঞানী খুন

আপডেট সময় ০৮:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮