ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পাকিস্তানের মুসলীম লীগের দশা হবে বিএনপির: রাবি ভিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান বলেছেন, আমরা জানি বর্তমানে পাকিস্তানে মুসলিম লীগের দশা কী! বিএনপিরও এই দশা হবে, ইনশাআল্লাহ। কারণ সত্যের ওপর না থাকলে টিকে থাকা যায় না।

ভিসি বলেন, জিয়াউর রহমান যখন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন, তখন তাকে ঘোষণা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেটা করতে রাজি হননি।

তিনি বলেছিলেন, ঘোষণা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়া যায়। কিন্তু লাখো-কোটি বাঙালির হৃদয় থেকে কী বঙ্গবন্ধুর নাম মুছে দেয়া যাবে? অথচ সেই জিয়াউর রহমানের দল এখন এটা নিয়ে মিথ্যার রাজনীতি করে। কেননা এই দলটাই তো তৈরি হয়েছে মিথ্যার ওপর ভিত্তি করে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত জয়পুরহাট জেলা সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোজাফফর হোসেন, রাবি প্রো-ভিসি আনন্দ কুমার সাহা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।

সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। এর আগে সকালে ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পাকিস্তানের মুসলীম লীগের দশা হবে বিএনপির: রাবি ভিসি

আপডেট সময় ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮