ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের প্রস্তুতি দেখে যুক্তরাষ্ট্র হতভম্ব হবে

ইরানের বুশেহর পরমাণু কেন্দ্রের নকশা দেখছেন দেশটির সবোর্চ্চ নেতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু সমঝোতা ‘জেসিপিওএ’ থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ইরানের প্রতিক্রিয়ায় শত্রুরা হতভম্ব হবে মন্তব্য করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। নিজের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে তিনি বলেন, এই বক্তব্য মোটেই অতিরঞ্জন নয়।

শনিবার ইরানের রাজধানী তেহরানে সরকারের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সালেহি বলেন, ইরান পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়ে কারিগরি দিক থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের প্রস্তুতি দেখে প্রতিপক্ষ হতভম্ব হবে। আমরা আশা করি আমাদের প্রতিপক্ষের সুমতি ফিরে আসবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আরও বলেছেন, পারমাণবিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নকশা তৈরির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আশা করি চলতি বছরই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

বুশেহরে সাম্প্রতিক ভূমিকম্পে সেখানকার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পাঁচ দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্পে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি এর চেয়েও অনেক বেশি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের প্রস্তুতি দেখে যুক্তরাষ্ট্র হতভম্ব হবে

আপডেট সময় ০৬:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮