ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪০০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালিয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে সোমবার সিরিজ অভিযানে গ্রেপ্তার করা ৪০০ জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট তৈরির মেশিন ও মালয়েশিয়ার অভিবাসনসংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অবৈধ কাগজপত্রও পাওয়া গেছে তাদের কাছে। সাউথইস্ট এশিয়ান গেমস উপলক্ষে কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে তল্লাশিচৌকি বসিয়ে নজরদারি করা হচ্ছে।

সোমবার সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ঘরের দরজা ভেঙে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের হাতকড়া পরিয়ে বাসে তোলা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে সেসব লোককে তারা টার্গেট করেছে, যাদের পাসপোর্ট নেই অথবা ভুয়া কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছে এবং ইরাক ও সিরিয়ার জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যাদের সম্পর্ক আছে।

পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তা আয়ুব খান মাইদিন পিচাই ফ্রি মালয়েশিয়া টুডে-কে বলেছেন, ‘যারা সন্ত্রাসে যুক্ত- বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, আমরা সেসব বিদেশিদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

কর্মকর্তারা রেডিও অ্যাকটিভ ডিভাইস শনাক্তের মেশিন নিয়ে তল্লাশি চালায়। তবে কারো কাছ থেকে এ ধরনের ডিভাইস পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪০০

আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭