ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অভিজ্ঞতা পাল্টে দেবে হাইড্রোজেন ওয়ান

অাকাশ আইসিটি ডেস্ক:

কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘রেড’। স্মার্টফোনে কোনো কাজ করার জন্য স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে না বরং উল্টো স্ক্রিনই চোখের সামনে ভেসে উঠছে। রেডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তাদের আসন্ন স্মার্টফোন ‘হাইড্রোজেন ওয়ান’- এর ছবি ও ফিচার।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, হাইড্রোজেন ওয়ান ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে। ফলে চোখের সামনেই ভেসে উঠবে মোবাইলের পর্দা। এ ছাড়া ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো-প্রযুক্তি। ফলে দ্বিমাত্রিক (টুডি) ভিডিওগুলো সহজেই হলোগ্রাফিক মাল্টিভিউ বা ত্রিমাত্রিক (থ্রিডি) দৃশ্যে রূপান্তর করা যাবে।

হাইড্রোজেন ওয়ান স্মার্টফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। ফলে স্মার্টফোনের চার্জ নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হবে না গ্রাহকদের। অতিরিক্ত মেমোরি কার্ডের স্লটের পাশাপাশি রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক।

ফোনটির দুটি সংস্করণ বাজারে ছাড়বে রেড। একটি টাইটেনিয়াম, অন্যটি অ্যালুমিনিয়াম। টাইটেনিয়াম সংস্করণের মূল্য ধরা হয়েছে এক হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে অ্যালুমিনিয়াম সংস্করণের মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৫ মার্কিন ডলার। ২০১৮ সালের শুরু দিকে বাজারে পাওয়া যাবে এই ফোন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

অভিজ্ঞতা পাল্টে দেবে হাইড্রোজেন ওয়ান

আপডেট সময় ০২:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭