ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজিবির তাড়া খেয়ে ফেলে যাওয়া ব্যাগে ১ কেজি স্বর্ণ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাড়া খেয়ে ফেলে যাওয়া একটি ব্যাগে ১ কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বন্দরের পুটখালি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগটি উদ্ধারের পর এর মধ্যে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য ৪২ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবির একটি টহলদল সীমান্তের খলশী বটতলায় অভিযান চালায়।

এ সময় কয়েকজন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে এনে তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজিবির তাড়া খেয়ে ফেলে যাওয়া ব্যাগে ১ কেজি স্বর্ণ

আপডেট সময় ০৮:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮