ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সিরিয়ায় অভিযান চালাবে ইরাক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দায়েশ (আইএস) সন্ত্রাসীদের নির্মূলে সিরিয়ার পূর্বাঞ্চলে অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের সহযোগিতায় এ অভিযান চলবে বলে মন্তব্য করেছেন তিনি।

ইরাকের রাজধানী বাগদাদে গণমাধ্যমের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কোনো কোনো দেশে ‘আইএস’ ও ‘আইএসআইএল’ নামে পরিচিত।

ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘ইরাকের পূর্ব সীমান্তে দায়েশ আবারও ফিরে আসতে পারে। আর এমন ঘটনা ঘটলে তা হবে ইরাকের জন্য প্রকৃত হুমকি।’

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে দায়েশের কিছু সদস্য সিরিয়ার পূর্বাঞ্চল দিয়ে ইরাকে হামলা চালাতে চায়। তারা সিদ্ধান্ত নিয়েছে ইরাকে আত্মঘাতী হামলা চালাবে।’

হায়দার আল এবাদি বলেন, ‌দায়েশ সন্ত্রাসীরা ইরাকসহ গোটা মধ্যপ্রাচ্যের জন্য বড় বিপদ ও হুমকি। এ বিষয়ে সিরিয়ার সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা সিরিয়া সরকারের সহযোগিতায় অভিযান চালাব।’

এর আগে ইরাকের গণবাহিনী ‘হাশ্দ আশ-শাবি’ ইরাকের সিরিয়া সীমান্তে বেশ কয়েক দফায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার সিরিয়ায় অভিযান চালাবে ইরাক

আপডেট সময় ১১:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮