ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীই বৈধ

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার বেলা ১১টায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন। মেয়র পদে এ পাঁচজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আবদুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির মুশফিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এবংইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জামিল হক।

দুদিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন আজ রোববার মেয়রদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। এখন পর্যায়ক্রমে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড থেকে ৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত; সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ড থেকে ১০ নম্বর ওয়ার্ড; সাধারণ ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড; ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলছে।

উৎসবমুখর পরিবেশে গত ১৩ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৫ মে এ সিটি কর্পোরেশনে ভোট হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীই বৈধ

আপডেট সময় ১০:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮