ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া হামলায় কাতারের সহযোগিতা লজ্জাজনক: দামেস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় হামলা চালাতে ঘাঁটি ব্যবহার করতে দেয়ায় কাতারের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। বিষয়টি দোহার জন্য ‘লজ্জাজনক’ অভিহিত করে কাতারের আমিরের নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা- সানাকে এই কথা জানিয়েছে।

সিরিয়ায় গৌতায় রাসায়নিক গ্যাস হামলা চালানোর অভিযোগে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানায়, সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলে মস্কো জবাব দেবে। কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা আকাশেই ধ্বংস করা হবে। বিশ্বের শীর্ষ দুই ক্ষমতাধর দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের পর গতকাল মিত্র দেশ ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে সিরিয়ায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পশ্চিমা জঙ্গি বিমানগুলো কাতারের ‘আল-উদেইদ’ বিমানঘাঁটি ব্যবহার করে হামলা চালাচ্ছে। এই বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সেনাঘাঁটি হিসেবে পরিচিত। এ ঘাঁটিতে ব্রিটেনসহ আরও কিছু দেশের সেনাও মোতায়েন রয়েছে। আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান পরিচালনার কাজে আমেরিকা আল-উদেইদ সেনাঘাঁটি ব্যবহার করে।

বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ায় কাতারের সমালোচনা করে সিরিয়ার সূত্রটি বলেছে, কাতারের এই লজ্জাজনক অবস্থানে দামেস্ক মোটেও বিস্মিত হয়নি। কারণ, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার পেছনে কাতার বড় ধরনের ভূমিকা রেখেছে। এছাড়া, এসব জঙ্গি গোষ্ঠীকে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে সব রকম সহযোগিতা দিয়েছে দোহা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া হামলায় কাতারের সহযোগিতা লজ্জাজনক: দামেস্ক

আপডেট সময় ১২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮