ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা দেবে তাজিকিস্তান

অাকাশ জাতীয় ডেস্ক:

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পুনর্বাসন ও নিরাপদ পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা আশ্বাস দিয়েছে তাজিকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসলভ সিরোদজিদিন মুহরিদিনোভিচ রোহিঙ্গা ইস্যুসহ সব ক্ষেত্রে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম শুক্রবার তাজিকিস্তানে আসলভ সিরোদজিদিনের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে আলসভ এই আশ্বাস দেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।

বৈঠককালে ওআইসিকে কীভাবে আরও কার্যকর ও সফল করে তোলা যায় সে বিষয়টিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন, এই সফরে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ করে দেবে।

তিনি দুশানবেতে তার আগের সফর এবং বৈশ্বিক পানি বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাজিক প্রেসিডেন্টের মধ্যে আলোচনার বিষয় স্মরণ করেন।

শাহরিয়ার আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং কার্যক্রমের পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের মর্যাদা লাভের বিষয় তাজিক পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের গৃহীত কার্যক্রম ও অগ্রগতির বিষয় তাজিক মন্ত্রীকে অবহিত করেন।

আসলভ সিরোদজিদিন রোহিঙ্গাদের আশ্রয় এবং সহযোগিতা দানে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা দেবে তাজিকিস্তান

আপডেট সময় ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮