ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

দল বাড়ছে বিশ্বকাপে

আকাশ স্পোর্টস ডেস্ক:

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজের পরিকল্পনার কথা বেশ আগে থেকে বলে আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা এসেছে। তবে এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২২ সালে কাতার বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বুয়েনস আইরেসে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের একটি সভায় যোগ দেওয়ার পর এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার কাছে এটা খুব আকর্ষণীয় ধারণা মনে হচ্ছে। গুরুত্ব দিয়ে আমাদের এটা বিশ্লেষণ করতে হবে। যদি সম্ভব হয়, তবে কেন নয়?” জানুয়ারিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ সালের বিশ্বকাপের দল সংখ্যা ৪৮টি হবে বলে ঠিক করে। কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কাতার বিশ্বকাপ থেকেই ৪৮টি দলকে সুযোগ দেওয়ার প্রস্তাব করে।

ইনফান্তিনো বলেন, “আমি দৃঢ়ভাবে দল সংখ্যা বাড়ানোতে বিশ্বাসী। কারণ আমি মনে করি ফুটবলের উন্নয়নের জন্য তা ভালো। এজন্যই আমরা এটা প্রস্তাব করেছি এবং ২০২৬ সাল থেকে এজন্যই এটা করতে আমরা রাজি হয়েছি। ”

এরই মধ্যে কাতারের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। ফিফা বিশ্লেষণ করে দেখবে কাতারের পক্ষে অতিরিক্ত ১৬টি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কিনা। ২০২২ সালে ৪৮ দলের বিশ্বকাপ হলে ম্যাচ ৬৪টি থেকে বেড়ে হবে ৮০টি। সেটি হলে কাতার বেকায়দায় পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। বিশ্বকাপের জন্য দেশটি বর্তমানে আটটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে। ২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেশগুলোর কমপক্ষে ১২টি স্টেডিয়ামের ব্যবস্থা করতে হবে বলে ফিফা উল্লেখ করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

দল বাড়ছে বিশ্বকাপে

আপডেট সময় ০৮:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮