ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পেশাদাররা ভিসির বাসভবনে হামলা চালিয়েছে: ডিএমপি কমিশনার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে পেশাদার ব্যক্তিরাই হামলা চালিয়েছিল। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ভিসির বাড়িতে যেভাবে এবং যে কায়দায় ভাঙচুর করা হয়েছে সেটা শুধু পেশাদাররাই করতে পারে। সিসিটিভি ক্যামেরা খুলে নেয়ার পাশাপাশি এর হার্ডডিস্কও যে কায়দায় খুলে নেয়া হয়েছে তাতে আমাদের মনে হয় এটা অবশ্যই পেশাদার ব্যক্তির কাজ।

প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, মামলার তদন্তকাজ চলছে। আমাদের প্রশিক্ষিত, মেধাবী কর্মকর্তারা এ মামলাগুলোর তদন্ত করছেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে বাসভবনের মূল গেট ভেঙে সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া বাসভবনের ভেতর তছনছ ও ব্যাপক ভাঙচুর করে বাইরে আগুন ধরিয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

পেশাদাররা ভিসির বাসভবনে হামলা চালিয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮