ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের জীবনের কথা ভেবে সেদিন পুলিশ ডাকিনি: আখতারুজ্জামান

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের ও পরিবারের জীবন ঝুঁকির মুখে পড়লেও ভবনের বাইরে অবস্থানরত ছাত্রছাত্রীদের জীবনের কথা ভেবে সেদিন পুলিশের সহযোগিতা নেননি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ’র ঘটনার মর্মস্পর্শী বর্ণনায় এ কথা বলেন তিনি।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘উপাচার্যের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের সংহতি প্রকাশ’ অনুষ্ঠানে তিনি সেই রাতের ঘটনার বর্ণনা করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক প্রমুখ।

বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার মধ্যরাতে বাসভবনে হামলার ঘটনাকে বিশ্ববিদ্যালয় তথা দেশকে অশান্ত করার চক্রান্ত। তিনি বলেন, প্রশিক্ষিত সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যেই এই হামলা ও তাণ্ডবলীলা চালিয়েছিল।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবনে নারকীয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য তারা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের জীবনের কথা ভেবে সেদিন পুলিশ ডাকিনি: আখতারুজ্জামান

আপডেট সময় ১১:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮