ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গণপূর্তমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সচিবালয়ে হঠাৎ অুসস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার বিকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফয়েজ আহাম্মদ দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে নিজের দপ্তরে অবস্থানের সময় হঠাৎ করে বাম হাতে শক্তি পাচ্ছিলেন না মন্ত্রী। পরে তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফয়েজ আহাম্মদ আরও জানান, ‘সবকিছু স্বাভাবিক আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উনাকে রেস্ট নিতে বলেছেন। তিনি (মন্ত্রী) স্বাভাবিকভাবে কথা বলছেন। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

মন্ত্রীর একান্ত সচিব বলেন, মন্ত্রীর মাথার সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তাকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে চিকিৎসক। আগামীকাল হয়তো তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া দৈনিক আকাশকে জানান, মন্ত্রী হঠাৎ করে বাম হাত নাড়াতে পারছিলেন না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার মন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে গণপূর্তমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮