ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা নিধনে প্রচারমাধ্যম ফেসবুক, দায় স্বীকার জাকারবার্গের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা নিধনে প্রচারমাধ্যম হিসেবে ‘ফেসবুক’ ব্যবহৃত হওয়ার অভিযোগ স্বীকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, মুসলিম ও রোহিঙ্গা বিদ্বেষ উসকে দিতে এবং প্রণোদনা যোগানোর কাজে মিয়ানমারে ফেসবুক ব্যবহার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ভক্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জাতিসংঘসহ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞে ফেসবুকের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করে আসছে। এ প্রেক্ষিতে ফেসবুক প্রধান মিয়ানমারে রোহিঙ্গা নিধনে প্রচারণার হাতিয়ার হিসাবে ফেসবুক ব্যবহার হয়েছে বলে স্বীকার করলেন।

ভক্সকে তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে ফেসবুকের মাধ্যমে ভুয়া খবরগুলো উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গা নিধন ছাড়াও যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপেও ফেসবুককে ব্যবহার করা হয়েছে।’

ফেসবুক কর্তৃপক্ষ মিয়ানমার ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে দাবি করে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে দেখা গেছে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল সহিসংতা উস্কে দেওয়া।’

পৃথিবীকে বাস্তবিক হুমকির মুখে ঠেলে দিতে ফেসবুককে ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মিথ্যা প্রচারণা আর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বন্ধে ফেসবুকের টুলসগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিচার করছে তার প্রতিষ্ঠান। ফেসবুক কর্তৃপক্ষ এব সংকট নিরসনের চেষ্টা করছে বলেও জানান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্ণধার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা নিধনে প্রচারমাধ্যম ফেসবুক, দায় স্বীকার জাকারবার্গের

আপডেট সময় ১০:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮