ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতা থেকে ঢাকার পথে পরীক্ষামূলক কন্টেইনারবাহী ট্রেন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ভারত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কলকাতার খিদিরপুর থেকে ঢাকার উদ্দেশে একটি ট্রেন ছেড়ে আসার মধ্য দিয়ে এ যাত্রা শুরু করা হয়। এটি সফল হলে আগামীতে দুই দেশের মধ্যে নিয়মিত কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু হবে।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রেনটির ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে। এর মধ্যে ৩০টিতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৩০টি জিপ গাড়ি উপহার হিসেবে পাঠানো হয়েছে। এসব গাড়ি উপহার দিয়েছে ভারত সরকার।

কন্টেইনারবাহী ট্রেনটি কলকাতার খিদিরপুর থেকে ছেড়ে দুপুর নাগাদ রাণাঘাটে পৌঁছায়। সেখান থেকে গেদে স্টেশন হয়ে বাংলাদেশের দর্শনা পৌঁছাবে এ ট্রেন। তারপর ঢাকার উদ্দেশে রওনা হবে। তবে কবে নাগাদ ট্রেনটি ঢাকা পৌঁছাবে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন পরিষেবা এখনও রয়েছে। তবে দুই দেশের মধ্যে কনটেইনারবাহী ট্রেন পরিষেবা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

কলকাতা থেকে ঢাকার পথে পরীক্ষামূলক কন্টেইনারবাহী ট্রেন

আপডেট সময় ০৯:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮