ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। চলবে বেলা একটা পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিনে আজ সাধারণ আট বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন।

আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) তে এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং ডিআইবিএস-এ ৯৬৯ জন পরীক্ষায় অংশ নেবেন। দেশের পাশাপাশি বিদেশের সাতটি কেন্দ্রেও ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ১৫৯ জন ছাত্র এবং ১৪০ জন ছাত্রী।

দেশের মোট আট হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুই হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৪৪টি।

১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে।

গতবারের ন্যায় দৃষ্টি প্রতিবন্ধী, অন্য প্রতিবন্ধীদেরও, যাদের হাত নেই তারা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এরা অতিরিক্ত সময় পাবেন ২০ মিনিট। আর অটিস্টিকসহ বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবেন ৩০ মিনিট।

এদিকে পরীক্ষা সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে গতকাল জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমাদের সাধ্যমতো অর্থাৎ মানুষের সাধ্যে যতোটা কুলায়, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া অতীতের অভিজ্ঞতার সঙ্গে আরও নতুন অভিজ্ঞতা যুক্ত করে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় ১০:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮