ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

কোচিং সেন্টারগুলো চিরতরে বন্ধ করুন: দুদক চেয়ারম্যান

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের সব কোচিং সেন্টারগুলোকে দুর্নীতির আখড়া আখ্যা দিয়ে এগুলো চিরতরে বন্ধ করার উদ্যোগ নিতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সরকার, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সততা সংঘের’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইকবাল মাহমুদ আরও বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন- বাংলাদেশের সব কোচিং সেন্টারগুলো অবৈধ। আমরা বলতে চাই সব কোচিং সেন্টারগুলো শুধু অবৈধ নয়; দুর্নীতির আখড়াও। তাই আসুন সবাই মিলে এই অবৈধ ও দুর্নীতিগ্রস্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, আমাদের সন্তানরা সারা দিন কোচিং সেন্টারে ঘুরে বেড়াবে তা হতে পারে না। তাই যে কোনো মূল্যে সম্মিলিতভাবে প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, আপনারাই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা, বেতন বৃদ্ধিসহ সব ধরনের উন্নয়নে আপনাদের পাশে থাকবে দুদক। আপনাদের প্রতি অনুরোধ- শ্রেণিকক্ষে এমন শিক্ষার ব্যবস্থা করুন, যাতে আমাদের সন্তানদের কোচিং সেন্টারে যেতে না হয়।

এ সময় শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা আরও বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

কোচিং সেন্টারগুলো চিরতরে বন্ধ করুন: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৮:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮