ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

যেভাবে খোঁজ মিলল ফরহাদ মজহারের

অাকাশ নিউজ ডেস্কঃ

‘অপহৃত’ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধার নিয়ে সোমবার মধ্যরাতে সাংবাদিকদের ব্রিফিং করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এতে ফরহাদ মজহারের খোঁজ কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত বলেন র‍্যাব-৬-এর অধিনায়ক (সিও) খন্দকার রফিকুল ইসলাম।

গতকাল রাত সোয়া ১১টার দিকে যশোরের নোয়াপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে মজহারকে উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে র‍্যাব-৬-এর অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, ‘অ্যাপারেন্টলি যেটা মনে হয়, ওই এলাকায় তাঁর বিচরণ ছিল। টেকনোলজি মিথ্যা কথা বলে না। নিউমার্কেটে গ্রিল হাউসে তিনি নাশতা করেছেন, এ তথ্যটা আমরা কনফার্ম (নিশ্চিত) করলাম গ্রিল হাউসের মালিকের কাছ থেকে। তখনই আমাদের মাথায় এলো, তাহলে এই ব্যক্তি হয়তো ঢাকাগামী কোনো বাসে যেতে পারেন।’

‘তখন আমাদের একজনকে পাঠানো হলো। সে কাউন্টারে গিয়ে ভেরিফাই (যাচাই) করে। তখন কাউন্টারের লোকেরা ছবি দেখে শনাক্ত করল যে, এ রকম একজন লোক আমাদের গাড়িতে উঠে গেছে, সেটা হানিফ পরিবহন। তখনই আমরা ফলো করে নোয়াপাড়া থেকে র‍্যাব ও পুলিশ তাঁকে উদ্ধার করি।’

এর আগে গতকাল সোমবার বিকেলে ফরহাদ মজহারের রাজধানীর শ্যামলী রিং রোডের ১ নম্বর বাড়িতে তাঁর বন্ধু গৌতম দাস সাংবাদিকদের জানান, সোমবার ভোর ৫টার দিকে  রিং রোডের ১ নম্বর বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে গেছে। ‘উঠিয়ে নিয়ে যাওয়া’র আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে টেলিফোন আসে। ফোনে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ কথা বলেই তিনি ফোনটি কেটে দেন। এর পর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয় বলে জানান গৌতম।

এর পর দিনভর অভিযানে ফরহাদ মজহারের কোনো খোঁজ মিলছিল না। রাতে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধারের পর আজ সকালে তাঁকে রাজধানীর আদাবর থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

যেভাবে খোঁজ মিলল ফরহাদ মজহারের

আপডেট সময় ১২:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭