ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আতাহারদের হারালেন আকরাম খানরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মিরপুরে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে আতহার আলী খানের বাংলাদেশ সবুজ দলকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আকরাম খানের বাংলাদেশ লাল দল। অবসর নিয়েছেন এমন ক্রিকেটারদের নিয়ে প্রতি বছরই প্রীতি ম্যাচের আয়োজন করে বিসিবি।

২০ ওভারের এ ম্যাচে প্রথম ব্যাট করে সবুজ দল তুলে ১৬৬। জবাবে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লাল দল।

ম্যাচে দর্শক গ্যালরিতে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান। লাল-সবুজের পতাকা নিয়ে মাঠের পাশে উৎফুল্ল সময় পার করেন মুশফিকুর রহিম। সাবেক খেলোয়াড়দের স্ত্রী-সন্তানরাও আসেন ম্যাচ উপভোগ করতে।

ম্যাচ সেরা হন হান্নান সরকার। ১০টি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৬১ রানের ইনিংস উপহার দেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১। ১৮ বলে ২৮ রানে অপরাজিত থেকে সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। দু’টি উইকেট লাভ করেন শফিউদ্দিন আহমেদ বাবু। অন্য দু’টি নেন মিজানুর রহমান বাবুল ও সাইফুল্লাহ খান।

এর আগে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৬ রান তোলে সবুজ একাদশ। সর্বোচ্চ ৩৪ রান করেন রফিকুল ইসলাম খান। হারুনুর রশিদ লিটন ২৭ রান করে আউট হন। সমান ১৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন জাহাঙ্গীর আলম। তিনটি করে উইকেট দখল করেন জাকির হাসান ও সুজন। অন্যটি তালহা জুবায়েরের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আতাহারদের হারালেন আকরাম খানরা

আপডেট সময় ০৮:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮