ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অবশেষে জানা গেল গৌতম গম্ভীরকে বাদ দেয়ার আসল কারণ

আকাশ নিউজ ডেস্ক: 

গৌতম গম্ভীরের নের্তৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও একাদশ আসরে তাকে বাদ দিয়েই দল গড়ে দলটি। পরবর্তীতে দীনেশ কার্তিককে অধিনায়ক করে শাহরুখ খানরা। তাই পূর্বের দল দিল্লি ডেয়ারডেভিলসে নাম লিখান গম্ভীর।

বাস্তবতা হলো গম্ভীর এখন আর কেকেআরের নন। তার এমন চলে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেননি ভক্তরা। শুধু গৌতম গম্ভীর নন, মনীশ পাণ্ডে এবং ইউসুফ পঠানের মতো দলের পুরনো বেশ কয়েকজন তারকাকেও ছেড়ে দিয়েছে কেকেআর। দীনেশ কার্তিকের ডেপুটি করা হয়েছে দলের আর এক পুরনো ক্রিকেটার রবিন উত্থাপ্পাকে। কিন্তু কেন গম্ভীরের মতো সফল অধিনায়ককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শাহরুখের দল?

ভারতের একটি শীর্ষ ইংরেজি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দলের সিদ্ধান্তের পিছনে থাকা কারণ ব্যাখ্যা করেছেন কেকেআরের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর। তার দাবি, ফ্র্যাঞ্চাইজিরে লক্ষ্য ছিল আগে দল গঠন করে তার পরে অধিনায়ক নির্বাচন করা। অধিনায়ক হিসেবে কোনো নির্দিষ্ট ক্রিকেটারের কথা মাথায় রেখে নিলামে যায়নি কলকাতা।

মাইসোরের ভাষায়, ‘আমাদের অন্যতম উদ্দেশ্যই ছিল দলে নতুন ভাবনা-চিন্তা নিয়ে আসা, পুরনো চিন্তা বদল করা। যেটা আমরা কার্তিকের মধ্যে পাব। আবার আমরা ধারাবাহিকতায় বিশ্বাসী। যে কারণে রবিন উত্থাপ্পা দলে রয়েছেন। ফলে দুদিক থেকেই আমাদের দলে ভারসাম্য রয়েছে বলেই আমরা মনে করছি।’

মাইসোরের আরো দাবি, তারা গৌতম গম্ভীরকে দলের সিনিয়র খেলোয়াড় এবং মেন্টরের ভূমিকায় পেতে চেয়েছিলেন। কিন্তু এবারের আইপিএলে পুরনো ক্রিকেটার ধরে রাখা সংক্রান্ত জটিল নিয়মের জন্যই তা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী, পুরনো দুজন ক্রিকেটারকে দলে রাখা যেত। কলকাতা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে। যাদের পারফর্মেন্স নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।

গম্ভীরকে রেখে দেওয়ার চেষ্টা নিয়ে মাইসোর আরও বলেন, ‘আমরা রাইট-টু-ম্যাচ অপশন ব্যবহার করেও গৌতমকে দলে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় তিনি অন্য কোনো চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে জানা গেল গৌতম গম্ভীরকে বাদ দেয়ার আসল কারণ

আপডেট সময় ০১:০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮