ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

কোটা সংস্কারের দাবিতে গলায় সনদ ঝুলিয়ে রাস্তা ঝাড়ু

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেয়া কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ক্যাম্পাস সূত্রে, রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশ থেকে গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেয়া শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও ডায়না চত্বরের রাস্তা ঝাড়ু শেষে তারা একই স্থানে এসে মিলিত হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে পাঁচ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কৌশিক রাহাত, শারমিন সুলতানা, সূচনা আক্তারসহ আরো অনেকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘এক দেশে দুই নীতি চালু থাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন মিথ্যা হতে বসেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোটা থাকার কারণে কোটাধারীরা যে কোনো সরকারি চাকুরিতে নিয়োগ পাচ্ছেন। অপরদিকে দেশের শত শত মেধাবীরা কোটা বৈষম্যের শিকার হয়ে বেকারত্বে ভোগছেন। তাই যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার না হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে গলায় সনদ ঝুলিয়ে রাস্তা ঝাড়ু

আপডেট সময় ০৯:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮