ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

সাদা পোশাকে আসামি ধরতে যাওয়ায় ৬ পুলিশ ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক

চুয়াডাঙ্গায় সাদা পোশাকে আসামি ধরতে যাওয়ায় পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানা থেকে তাদের জেলা পুলিশলাইনে ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া ছয় পুলিশ সদস্য হলেন-চুয়াডাঙ্গা সদর থানার এএসআই রমেন কুমার সরকার, ইন্দ্রজিত কুমার, কামরুল ইসলাম, কামরুজ্জামান, ইউসুফ আলী ও কনস্টেবল জসিমউদ্দিন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার ওই ছয় পুলিশ সদস্য বৃহস্পতিবার বিকালে জীবননগর উপজেলার সিংনগর গ্রামে আসামি ধরতে যান। এ সময় পলাশ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেন তারা। পুলিশের পোশাক না থাকায় গ্রামবাসী ওই ছয়জনকে দুর্বৃত্ত ভেবে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরে সদর থানা ও জীবননগর থানা পুলিশ গিয়ে ছয় পুলিশকে উদ্ধার করে। পরে রাত ১০টার দিকে তাদের পুলিশলাইনে ক্লোজড করা হয়।

চুয়াডাঙ্গার এএসপি তরিকুল ইসলাম দৈনিক আকাশকে জানান, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নিজ থানা এলাকা পার হয়ে অন্য থানাধীন গ্রামে সাদা পোশাকে আসামি ধরতে যাওয়া অপরাধ। ওখানে আরও বড় ধরনের অঘটন ঘটতে পারত। তাই প্রাথমিকভাবে তাদের পুলিশলাইনে ক্লোজড করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাদা পোশাকে আসামি ধরতে যাওয়ায় ৬ পুলিশ ক্লোজড

আপডেট সময় ০১:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮