ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আত্মরক্ষায় মানুষকেও মারতে পারেন ‘স্যাম্বো’ পুতিন

আকাশ নিউজ ডেস্ক:

জুডোতে শত্রুকে মেরে ফেলার আইন নেই৷ শুধু ঘায়েল করার কথা বলা হয়৷ কিন্তু স্যাম্বো ? সে তো মারাত্মক খেলা৷ এই পদ্ধতিতে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে৷ আর তাতেই দক্ষ রুশ প্রেসিডেন্ট৷ ভয়ঙ্কর এই মার্শাল আর্টের গোপন কলাকৌশলে তাঁর জুড়ি খুবই কম মেলে৷ শারীরিক সক্ষমতায় নিজেের দেহরক্ষীদেরও চমকে দেন পুতিন৷ এই দেহরক্ষীরা সবাই বিশেষ রুশ কমান্ডো৷

মধ্য ষাটের কোঠ পার করা ভ্লাদিমির পুতিনের সক্ষমতা দেখে যে কেউ চমকে যাবেন৷ নিয়ম করে শরীর চর্চা করেন তিনি৷ মজে থাকেন জুডো অনুশীলনে৷ কিন্তু স্যাম্বো প্র্যাকটিস ? সেরকম তো কোনও ছবি বের হয়নি পুতিনের৷ তাহলে কি তিনি এই শিক্ষা গোপনে রাখতে চান ? জুডো একটি পরিচিত আত্মরক্ষামূলক খেলা৷ কিন্তু রুশ মার্শাল আর্ট স্যাম্বো ততটা পরিচিত নয়৷ এখানেই লুকিয়ে আছে রহস্য৷

জানা গিয়েছে, সোভিয়েত জমানায় পুতিন যখন রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি এজেন্ট ছিলেন, তখনই তাঁর স্যাম্বো শিক্ষা সম্পূর্ণ হয়েছিল৷ প্রাথমিকভাবে স্কুলে পড়ার সময় থেকেই স্যাম্বো টেকনিক বেছে নিয়েছিলেন পুতিন৷ পরে সেই খেলার সঙ্গে শত্রুকে মেরে ফেলার কৌশলও আয়ত্তে আনেন৷ মূলত স্যাম্বো দু রকম৷ একটি ক্রীড়ামূলক অন্যটি হল যুদ্ধপদ্ধতি৷ দুটি বিভাগেই পারদর্শী পুতিন৷

কী এই স্যাম্বো ?

SAMBO এই নামটি রাশিয়ান শব্দ ‘SAMozashchita Bez Oruzh. এর ইংরাজি হল “self-defense without weapons”৷ ভিত্তি করে রাশিয়ান কমান্ডো শিক্ষার মিশেলে সৃষ্টি হয়েছে স্যাম্বো৷ ১৯২০ সালে সোভিয়েত লাল ফৌজে স্যাম্বো শিক্ষা চালুর বিষয়ে নির্দেশ দেন লেনিন৷ তখন থেকেই রাশিয়ায় ছড়িয়ে পড়ে স্যাম্বো৷

মূলত জাপানি যুযুৎসু ও জুডোর সঙ্গে আরও কিছু কলাকৌশল মিশিয়ে প্রাণঘাতী আত্মরক্ষামূলক কৌশল তৈরি করেছিলেন দুই রাশিয়ান ভিক্টর স্পিরিদনভ ও ভাসিলি ওসচেপকভ৷ তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন আধুনিক জুডোর আদি গুরু তথা জাপানের কিংবদন্তি জুডো প্রশিক্ষক ড. জিগোরো কানোর কাছে৷ পরে স্যাম্বো ট্রেনিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ নাৎসি বাহিনীর উপর প্রয়োগ করে লালফৌজ৷

আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে জন্ম নেওয়া ভ্লাদিমির পুতিন স্কুল জীবনেই স্যাম্বো অনুরাগী হয়ে যান৷ রীতিমতো কড়া প্রশিক্ষণ নেন তিনি৷ তারপর গোয়েন্দা বিভাগ থেকে তাঁকে আরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ শেষপর্যন্ত এক দুর্দান্ত স্যাম্বো এক্সপার্ট হয়ে যান পুতিন৷ যে কোনও সময় নিজের থেকে শক্তিশালী শত্রুকে মেরে ফেলতে পারেন পুতিন৷ এক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশংসনীয়৷ যদিও তিনি স্যাম্বো কৌশল লুকিয়েই রাখেন নিজের কাছে৷ বদলে জুডোতেই বেশি নজর দেন৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আত্মরক্ষায় মানুষকেও মারতে পারেন ‘স্যাম্বো’ পুতিন

আপডেট সময় ১০:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮