ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

রাজনীতিতে আসছেন কঙ্গনা?

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের গুণী অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয় দক্ষতা দিয়ে পৌঁছেছেন সাফল্যের শীর্ষে। জয় করেছেন কোটি দর্শক-ভক্তের হৃদয়। পেয়েছেন জাতীয় পুরস্কার। তবে এবার কি তাহলে অভিনয় ছেড়ে রাজনীতিতে নামছেন আলোচিত এই অভিনয়শিল্পী ? সরাসরি না বললেও ইঙ্গিত কিছু একটা দিয়েছেন। শনিবার নয়াদিল্লিতে এক আলোচনা সভায় কঙ্গনা ভারতের রাজনীতি নিয়ে কথা বলেন।

নিজে রাজনীতিতে নামবেন কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ভারতীয় রাজনীতিবিদদের পোশাকের ধরণ আমার পছন্দ নয়। রাজনীতিতে নামলে আমি ওই ধরনের পোশাক পরবো না। আর আমি এও মনে করি না যে এটা সবাই মেনে নেবে। তাছাড়া আমি যেভাবে কথা বলি কেউই আমাকে তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখাবে না।’

ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদিকে রোল মডেল মনে করেন কঙ্গনা, ‘আমি মোদির অনেক বড় ফ্যান তার সফল গল্পের জন্য। আমাদের সঠিক রোল মডেল দরকার। আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি আগে চা বিক্রি করতেন। এটা মোদির জয় নয়, এটা ভারতীয় গণতন্ত্রের জয়। মোদিই ভারতের সেরা রোল মডেল।’ সূত্র: জিনিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

রাজনীতিতে আসছেন কঙ্গনা?

আপডেট সময় ১১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮