ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

‘রোড নম্বর থার্টিন’

আকাশ বিনোদন ডেস্ক: 

দুই বন্ধুর মফস্বলে বেড়ে ওঠা। সম্পর্ক তৈরি। সেই সম্পর্কের মাঝে টানাপোড়েন। দশ বছরের দূরত্ব তারপর আবার হঠাৎ একদিন মিলিত হওয়ার কাহিনী নিয়ে নাটকের গল্প ডালপালা গজিয়েছে। অনেকটা আয়নার প্রতিবিম্বের মতো দর্শক নিজেকে দেখতে পায়। এরই ধারাবাহিকতায় পারভেজ আমিন সম্প্রতি নির্মাণ করেছেন নাটক ‘রোড নম্বর থার্টিন’।

নাটকটি সম্পর্কে পারভেজ আমিন বলেন, আমাদের শৈশবে কিছু সম্পর্ক তৈরী হয়। তারপর জীবনের একটি পর্যায়ে গিয়ে সেই সম্পর্কের মাঝে টান পড়ে। অনেক দূরে চলে যায় সম্পর্কে থাকা দু’জন মানুষ। তারা হয়তো কখনো ভাবে না আবার তাদের কোনওদিন দেখা হবে। অথচ দেখা হয়ে যায়। এমনই এক সম্পর্কের গল্প আমি নাটকটিতে বলতে চেয়েছি। এমন ঘটনা তো আমাদের জীবনে হরহামেশাই ঘটে থাকে। আমি চেষ্টা করেছি ভালোকিছু নির্মাণের। এখন বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।

‘রোড নম্বর থার্টিন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মনোজ কুমার, নাদিয়া নদীসহ আরো অনেকে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

‘রোড নম্বর থার্টিন’

আপডেট সময় ১১:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮