ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুই বোনের চরিত্রে মৌসুমী ও অধরা

আকাশ বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো এক ছবিতে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।

এতে এ দুই নায়িকা দুই বোনের চরিত্রে অভিনয় করছেন। গতকাল এফডিসিতে দুই বোনের বিভিন্ন দৃশ্যের শুটিং হয়। শুটিংয়ের ফাঁকে মৌসুমীর কাছ থেকে চলচ্চিত্রবিষয়ক টিপস নিয়েছেন অধরা। এমনটাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অভিনয় জানা নতুন শিল্পীদের চলচ্চিত্রে আসা খুব জরুরি। নতুনরা অনেক স্বপ্ন, আশা নিয়ে চলচ্চিত্রে কাজ করতে আসে। তারা যেন সুন্দরভাবে পথচলার সুযোগ পায় এ শুভ কামনা আমার সবসময়ই।

অধরার চমৎকার এক শিল্পী মন আছে, শিল্পকে ভালোবেসে এর জন্য নিবেদিত হয়ে ধৈর্য ধরে কাজ করার একাগ্রতা আছে তার মধ্যে। ধৈর্য ধরে কাজ করলে সে অনেকদূর যেতে পারবে।’ মৌসুমীর সঙ্গে কাজ করতে পারাটা নিজের অভিনয় জীবনের অন্যতম অর্জন বলে বিবেচনা করেন অধরা খান। তিনি বলেন, ‘মৌসুমী আপুকে নিয়ে কোনোরকম কিছু বলার যোগ্যতাই হয়নি আমার।

তারপরও বলব নায়ক ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করলেও কাজ করতে গিয়ে বারবারই আমার মনে হয় যে তিনি আমার সত্যিকারের বড় বোন। তিনি আমাকে এত ভালোবাসেন, আদর করেন যার কোনোকিছুতেই তুলনা হয় না। আমি কৃতজ্ঞ ইস্পাহানি আরিফ জাহান স্যারের কাছে, আমাকে এত বড় একটি সুযোগ দেয়ার জন্য।’

যাদুকাঠি মিডিয়া প্রযোজিত নায়ক ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন অমিত হাসান। অধরা অভিনয় করছেন বাপ্পি চৌধুরীর বিপরীতে। এ মুহূর্তে ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে। এরপর গানের শুটিংয়ের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বোনের চরিত্রে মৌসুমী ও অধরা

আপডেট সময় ০৬:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮