ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

আরিফিন শুভকে নিয়ে ঋতুপর্ণার পরিকল্পনা

আকাশ বিনোদন ডেস্ক:  

আরিফিন শুভকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দুই তারকা চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ নামে ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশেই ক্যারিয়ার পোক্ত করেছিলেন ঋতুপর্ণা।

দীর্ঘদিন সেই ক্যারিয়ারকে আবারও ঝালাই দিতে অভিনয় করেছেন আলমগীরের ছবিতে। তা-ও আরিফিন শুভর বিপরীতে। তাই শুভকে সঙ্গে নিয়েই এ ছবির প্রচারণায় নামার ইচ্ছে পোষণ করেছেন ঋতু। কলকাতা থেকে মুঠোফোনে ঋতুপর্ণা বলেন, ‘ছবিটি মুক্তির আগেই ঢাকায় চলে আসার চেষ্টা করছি। ভীষণ ইচ্ছে আছে আমার ঢাকার কয়েকটি হলে শুভকে সঙ্গে নিয়ে ছবিটি উপভোগ করার। বাংলাদেশের সিনেমা হলে গিয়ে এর আগে ছবি উপভোগ করার কোনো অভিজ্ঞতা নেই। অনেক কৃতজ্ঞতা আলমগীর ভাইয়ের প্রতি। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ।’

আরিফিন শুভ বলেন, ‘এ ছবির গল্প, সংলাপ, প্রত্যেক শিল্পীর অভিনয় ও গান সবাইকে মুগ্ধ করবে। এটি গতানুগতিক কোনো গল্পের ছবি নয়। এ ছবিতে হয়তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ নিজেদের জীবনের গল্পও খুঁজে পেতে পারেন।’

১৩ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত ‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজে। ছবিতে আলমগীর এবং চম্পাও অভিনয় করেছেন। পাশাপাশি এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

Tag :
আপলোডকারীর তথ্য

আরিফিন শুভকে নিয়ে ঋতুপর্ণার পরিকল্পনা

আপডেট সময় ০৬:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮