ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনে কলেরায় মৃত্যুমুখে ২০ লাখ শিশু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে কলেরা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা রয়েছে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে।

এ ব্যাপারে দাতব্য সংস্থাটি সতর্ক করে জানায়, শিশুদের অধিকাংশই অপুষ্টির শিকার। তাছাড়া যে যুদ্ধ-বিধ্বস্ত পরিবেশে তারা বসবাস করছে তাতে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সেভ দ্য চিলড্রেন আরো বলছে, অপুষ্টির শিকার এসব শিশুরা কলেরায় আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। কেননা, অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে পানিবাহিত রোগের মোকাবেলা করার ক্ষমতা অন্যান্য শিশুদের তুলনায় অনেক কম হয়ে থাকে।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গৃহযুদ্ধ চলাকালীন সময়েই প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। সংখ্যার হিসেবে যা ৪ লাখ ৩০ হাজার।

শিশুদের প্রতি কলেরার ভয়াবহতার কথা উল্লেখ করে সেভ দ্য চিলড্রেন আরো জানিয়েছে, ইয়েমেনের ৫ বছরের নিচে লাখ-লাখ শিশু কলেরায় আক্রান্ত এলাকায় বসবাস করছে। তাছাড়া, তাদের হিসেবে প্রায় দু’লাখ শিশু খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেনে কলেরায় মৃত্যুমুখে ২০ লাখ শিশু

আপডেট সময় ০৬:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭