ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিতুর লাশ আনতে নেপালে ভাই ও স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বিলকিস আরা মিতুর লাশ দেশে আনতে নেপাল গেছেন তার ভাই মাসুদ রানা মনির ও স্বামী আজিজুল হক। মিতু রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার গোলাম কিবরিয়া ও মনোয়ারা বেগমের মেয়ে। তার পাসপোর্ট নম্বর বিসি-০০৪৯০৩০।

মোবাইল ফোনে মিতুর বাবা গোলাম কিবরিয়া জানান, মিতুর লাশ আনতে শুক্রবার তার ছেলে ও জামাই ঢাকা থেকে একটি ফ্লাইটে নেপালে গেছেন। এর আগে বৃহস্পতিবার মিতুর স্বামী আজিজুল হক নিউইয়র্ক থেকে বাংলাদেশ আসেন।

তিনি জানান, গত ৯ মার্চ নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন মিতু। তবে তারা বিষয়টি জানতেন না। মিতু তাদের জানিয়েছিলেন, ১৪ মার্চ সন্ধ্যায় তিনি নিউইয়র্ক থেকে দেশে আসবেন। এ জন্য মিতু তাদের ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ডেকেছিলেন।

মিতুর বাবা জানান, ১৫ মার্চ মিতুর জন্মদিন ছিল। ঢাকায় তিনি পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতে চেয়েছিলেন। এ জন্য আগে আগেই তারা স্বামী-স্ত্রী রাজশাহী থেকে ঢাকায় চলে যান। এখন তারা জানতে পেরেছেন, নিউইয়র্ক থেকে ঢাকায় আসার পর মিতু তার এক বান্ধবীর সঙ্গে নেপাল বেড়াতে যাচ্ছিলেন।

মিতুর স্বামী আজিজুল হক ফায়ারম্যানস অ্যাসোসিয়েশন অব দ্য স্টেট অব নিউইয়র্কের একজন স্টাফ নার্স। তার দেশের বাড়ি চট্টগ্রামে। তবে আজিজুল মিতুর দ্বিতীয় স্বামী। রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা এমরান হোসেনের সঙ্গে মিতুর প্রথম বিয়ে হয়। তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আজিজুলকে বিয়ে করে নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন মিতু।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। আহত হন আরও ২১ জন। এ বিমানে মিতু ছাড়াও রাজশাহীর আরও তিন দম্পতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিতুর লাশ আনতে নেপালে ভাই ও স্বামী

আপডেট সময় ১২:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮