ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেলেন রাজশাহীর জামাত খান

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে জনদরদি খেতাব ও মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেয়েছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তিনি এ পদক লাভ করেন।

শুক্রবার রাজশাহী নগর ভবনের এনেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে স্বর্ণপদক হস্তান্তর করা হয়। বাংলাদেশ-ভারত লেখক মিলনোৎসবে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ড. সুজাতা বাগচি ব্যনার্জি, কবি তপন ভট্টাচার্য, সাহিত্যিক অপূর্ব চন্দ্র, পুরাতত্ত্ববিদ ও গবেষক শম্বুনাথ ভট্টাচার্য ও অনিন্দিতা মোদক, অধ্যাপক জিএম হারুন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু ও প্রবীণ শিক্ষক হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামাত খানকে উত্তরীয়, ক্রেস্ট, স্বর্ণ মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

জনদরদি খেতাব ও মহাত্মা গান্ধী পুরস্কার পাওয়ায় জামাত খান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ পুরস্কার সামাজিক ও মানুষের মৌলিক অধিকার রক্ষার কাজের প্রতি আরো অনুপ্রেরণা জোগাবে। পুরস্কার লাভ করে আমি আনন্দিত।

রাজশাহীর মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জামাত খান। জনপ্রিয় এই ব্যক্তিটি এরই মধ্যে ‘দ্যা ভয়েস অব রাজশাহী’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাত্মা গান্ধী স্বর্ণপদক পেলেন রাজশাহীর জামাত খান

আপডেট সময় ১১:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮