ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় নারীর পাশাপাশি শিশু ও পুরুষরাও ধর্ষণের শিকার: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় নারীরা ধর্ষণের হাতিয়ার হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে। এমনকি নারী ও শিশুদের পাশাপাশি পুরুষরাও ধর্ষণ ও যৌননিপীড়নের শিকার হয়েছেন। বয়স্ক নারীরাও সেখানে ধর্ষণ থেকে রেহাই পাননি।

ধর্ষণ ও যৌননিপীড়নের শিকার সিরিয়ার সাড়ে চারশর বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এমনই ভয়াবহ যৌননিপীড়নের লোমহর্ষক চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটান পোস্ট।

পত্রিকাটি বলছে, আসাদ নিয়ন্ত্রিত সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বাড়ি ঘরে তল্লাশি চালানোর সময়, বিভিন্ন চেকপয়েন্টে এবং বিভিন্ন কারাগারে খুবই ভয়ঙ্কর ও পরিকল্পিত ভাবে যৌননিপীড়ন করেছে। এছাড়া আসাদ বাহিনীর সেনারা নারী ও শিশুদের ধর্ষণ করে নগ্ন অবস্থায় ট্যাঙ্কের সামনে দিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করত।

সাক্ষাতকারে একাধিক নারী তাদের ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। তাদের কাউকে কাউকে নিজের ভাইয়ের সামনে, স্বামীর সামনে, আবার কাউকে বন্দি নারীদের দল থেকে আলাদা করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। নারী আইনজীবি, সাংবাদিক এবং বিদ্রোহী দলের নারীদের ধরে এনে ধর্ষণের পর বৈদ্যুতিক শক দেয়া হতো। নারীদের পাশাপাশি বিভিন্ন বয়সি শিশুরা ও পুরুষরাও তাদের যৌননিপীড়ন থেকে বাদ যায়নি। এছাড়া ধর্ষণের শিকার হওয়ার কারণে অন্তঃসত্ত্বা অনেক নারীর গর্ভপাতের ঘটনাও ঘটেছে। সাক্ষাতকার দেয়া নারীদের সবারই শরীরে একাধিক নির্যাতনের চিহ্ন রয়েছে এবং অনেক নারী ধর্ষণ পরবর্তী আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

প্রসঙ্গত ২৬ ফেব্রুয়ারি থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৭তম অধিবেশন শুরু হয়েছে। চলতি মাসের ২৩ তালিখ পর্যন্ত এ অধিবেশন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় নারীর পাশাপাশি শিশু ও পুরুষরাও ধর্ষণের শিকার: জাতিসংঘ

আপডেট সময় ০৮:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮