ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন

আমি বলব, উনারা (বিএনপি) এদেশে বিশ্বাসী নয়: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আপিল বিভাগ জামিন দিলেও কুমিল্লার মামলায় জামিন না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন না। আপিলে খালেদা জিয়ার জামিন হলেও অন্য মামলায় হাজিরা ওয়ারেন্ট থাকায় মুক্তি পাবেন না তিনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলে ৬২তম বার্ষিক সিনটিলা সায়েন্স ফেস্টিভাল ২০১৮ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নেব জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, মামলাটি বিচারাধীন। তবুও আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে চাই, উনার (খালেদা জিয়া) একটি মামলা আগামীকাল জামিনের বিষয়ে শুনানির জন্য আছে। তবে আমি জানি, কুমিল্লার আরেক মামলায় তাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। তবে আগামীকাল সর্ব্বোচ্চ আদালত (আপিল বিভাগ) যদি তাকে জামিন দেন তারপরও আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পাবেন না। কারণ ওই মামলায় (কুমিল্লায় নাশকতার মামলা) তাকে জামিন নিতে হবে। এটাই আইনের নিয়ম।

বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি বলব, উনারা এদেশে বিশ্বাসী নয়। সেজন্যই উনারা বিচার বিভাগের মতো একটি স্তম্ভকে নিজেদের পক্ষে রায় না দিলে এভাবে বিচার বিভাগের ওপর অনাস্থা দেখান এবং খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আমি বলব, উনারা (বিএনপি) এদেশে বিশ্বাসী নয়: আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮