ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

চরিত্রের মিথ্যা অপবাদ দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়া উপজেলায় চরিত্রের মিথ্যা অপবাদ দেয়ায় অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে নবম শ্রেণির এক ছাত্রী। মুমূর্ষু অবস্থায় সে এখন সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের নিরাপত্তা চেয়ে ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা ইউনিয়নের ওই ছাত্রীর (১৫) চরিত্র সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা খাতুনের ছেলে ইমন। বিষয়টি তার বাবাকে জানায় ওই ছাত্রী। মেম্বারের কাছে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে অভিমান করে ওই ছাত্রী মঙ্গলবার কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে সাঁথিয়া হাসপাতলে ভর্তি করে। সে এখনো মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, ইমন সম্পর্কে ওই ছাত্রীর আপন চাচাতো ভাই। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, নাসিমা মেম্বার ও তার লোকজন দিয়ে মেয়েসহ তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি পত্রিকায় প্রকাশ না করতে অনুরোধ জানান। আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, লিখিত পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

চরিত্রের মিথ্যা অপবাদ দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ১১:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮