ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

ছুরির আঘাত খেয়েও আসামিকে ছাড়েননি ওসি

অাকাশ জাতীয় ডেস্ক:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধরতে গিয়ে ছুরির আঘাতে আহত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। তবে ছুরির আঘাত সত্ত্বেও আসামিকে ছাড়েননি ওসি। পরে স্থানীয় জনতার সহায়তায় আসমিকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গ্রেফতারকৃত আসামির নাম মো. মনিরুজ্জামান ওরফে হান্নান ওরফে মেন্দা। সে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি দোকানে বসে আছে। এমন সংবাদ পেয়ে তিনি একই ওই আসামিকে ধরার জন্য ছুটে যান সেখানে। ধরার পর আসামি লাফ দিয়ে পালাতে চেষ্টা করে। একপর্যায়ে ছুরি বের করে ওসির পেট লক্ষ্য করে আঘাত করে। হাত দিয়ে ফেরালে তা পেটে না লেগে তার ডান হাতে লেগে কেটে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তার ওই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, একটি হত্যা মামলায় ২০১৬ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মনিরুজ্জামান ওরফে হান্নান ওরফে মেন্দাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই আসামি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সম্প্রতি এলাকায় ফিরে আসে। তবে তিনি হত্যা মামলাটির বিবরণ জানাতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছুরির আঘাত খেয়েও আসামিকে ছাড়েননি ওসি

আপডেট সময় ১১:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮