ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪ কোটি টাকা দামের বিএমডব্লিউ জব্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে প্রায় ৪ কোটি টাকা দামের বিএমডব্লিউ এক্স ৫ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিজনেস আওয়ারকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার দুপুরে সিদ্ধেশ্বরীর সুধীসমাজ আবাসিক এলাকার হাসিব ভিলার গ্যারেজ থেকে ওই গাড়িটি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়িটিতে ঢাকা মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বরপ্লেট সংযুক্ত।

শুল্ক গোয়েন্দা সূত্র জানা যায়, দীর্ঘদিন শুল্ক গোয়েন্দার নজরদারিতে ছিল জব্দকৃত গাড়িটি। যাচাই-বাছাই শেষে বুধবার ওই গাড়ি জব্দ করা হয়। গাড়িটির চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায় এটি কারনেট ডি প্যাসেজ সুবিধায় আনা হয়েছে।

কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট সুবিধায় চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় খালাস নিয়েছিলেন। কিন্তু তিনি গাড়িটি ফেরত না নিয়ে বিক্রি করে দেন।

প্রাথমিক তথ্য জানা যায়, শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই বছর ধরে চলমান অবৈধ বিলাসবহুল গাড়ি আটকের অভিযান এড়াতে ব্যবহারকারী গাড়িটি এই গ্যারেজে লুকিয়ে রাখে। কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির ওপর প্রযোজ্য শুল্ক ৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ টাকা। গাড়িটির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। গাড়িটি বর্তমানে শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে রয়েছে।

আইনগত প্রক্রিয়ায় অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

৪ কোটি টাকা দামের বিএমডব্লিউ জব্দ

আপডেট সময় ০৪:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭