ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অন্য কাউকে ভালোবাসেন স্ত্রী। বিয়ের কয়েক দিনের মধ্যেই একথা জানতে পেরে স্ত্রীর সঙ্গে সেই ‌যুবকের বিয়ে দিলেন স্বামী।

সম্প্রতি ভারতের ওডিশা রাজ্যে পারামা গ্রামে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ৪ মার্চ ওডিশার সুন্দরগড় জেলার পামারা গ্রামের বাসিন্দা বাসুদেবের সঙ্গে বিয়ে হয় দেবদিঘি গ্রামের বাসিন্দা ওই তরুণীর। বিয়ের কয়েকদিন পর বাসুদেবের বাড়িতে বেড়াতে আসে তিন যুবক। তাদের মধ্যে একজন বাসুদেবের স্ত্রীর ‘তুতো’ ভাই বলে নিজেকে পরিচয় দেন। নববধূর আত্মীয় বলে তাদেরকে অতিথি আপ্যায়ন করানো হয়।

স্থানীয়দের অভি‌যোগ, স্বামীর অনুপস্থিতিতে নববধূকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। পরে ‌ওই যুবককে মারধর করা হয়।

খবর পেয়ে বাড়ি ফিরে বাসুদেব জানতে পারেন, ওই যুবক তার স্ত্রীর প্রেমিক। শুধু তাই নয়, তার সঙ্গে মেলামেশা পছন্দ ছিল না তরুণীর পরিবারের। তাই জোর করেই বাসুদেবের সঙ্গে তার বিয়ে দেয়া হয়।

পরে বাসুদেব নিজে দাঁড়িয়ে থেকে সামাজিক মতে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন । গ্রামবাসী প্রথমে প্রতিবাদ করলেও পরে মেনে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আপডেট সময় ১১:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮