ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি ৩৪০ শিক্ষার্থীকে আটকে রেখেছে ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ৩৪০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ইসরায়েল কারাগারে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে দেশটির শিক্ষামন্ত্রী সাবরি সাইদাম।

রবিবার রামাল্লার পশ্চিম তীর শহরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। সাবরি জানান, জায়নবাদীরা ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছে।

গত সপ্তাহে ফিলিস্তিনের বরিশিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রধান ওমর আল কেসওয়ানিকে আটক করে নিয়ে যায় তারা।

সাবরি ইসরায়েলি বাহিনীর এ ধরনের অভিযানকে ‘সংগঠিত রাষ্ট্র সন্ত্রাসবাদ এবং অভূতপূর্ব অহঙ্কার’ বলে উল্লেখ করেন। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংসদ এবং ইউনেস্কোকে অনুরোধ করেন সাবরি। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে লক্ষ্য বানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ৯ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা এবং ৬০৩ শিক্ষার্থীকে আহত করে ইসরায়েলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনি ৩৪০ শিক্ষার্থীকে আটকে রেখেছে ইসরায়েল

আপডেট সময় ০৪:৫২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮