ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ: পিসিবি চেয়ারম্যান

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০০৯ সালের পর ফের ক্রিকেট মানচিত্রে ফিরতে যাচ্ছে করাচি। এপ্রিলের শুরুর দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘ দিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে ঘরের ম্যাচগুলো খেলে আসছিল পাকিস্তান।

যদিও নিকট অতীতে জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলসংক্ষিপ্ত সফরে পাকিস্তানেখেলেছে।এই ম্যাচগুলোর সবকটিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন জায়গায় ম্যাচ হওয়ার জন্যজোর প্রচেষ্টা চালাচ্ছিল পিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ দলের সফর নিয়েপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তিতে আসতে দিনরাত কাজ করেছি। কিছুক্ষণ আগেই এর কাজ শেষ করেছি। সুসংবাদ হলো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান খেলতে আসবে। খেলা হবে ১,২ ও ৪ এপ্রিল।আর সবগুলো ম্যাচই হবে করাচিতে। ওরা আসলে লাহোরে খেলতে চায় না। তবে করাচিতে আপত্তি নেই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সভাপতি আরও বলেন, ‘এভাবেই আমরা করাচিকে ক্রিকেট মানচিত্রে ফেরানোর চেষ্টায় আছি। পিএসএল ফাইনালের পর এবার তিনটি আন্তর্জাতিক ম্যাচ হবে সেখানে।’

পিএসএল ফাইনালের আগেসেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (অাইসিসি)নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ: পিসিবি চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮