ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

বিয়ে করেও শাস্তি এড়াতে পারবে না ধর্ষক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলেই মামলা তুলে নেয়ার বিধান ছিল জর্দানে। তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ না ঘটানোরও আইন ছিল। তবে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে আর শাস্তি এড়াতে পারবে না ধর্ষক। এমন একটি আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন সেদেশের সাংসদরা। খবর দ্য গার্ডিয়ানের।

মঙ্গলবার জর্ডানের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়। তবে ওই আইন কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে। দীর্ঘদিন ধরেই আইনটি বাতিলের জন্য আন্দোলন করে আসছিলেন মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা। তবে ওই আইনের ফলে ধর্ষণের শিকার নারীদের সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো বলে দাবি করেছেন অনেকেই।

আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকারকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা এই পদক্ষেপকে নারী আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করেন। অল্প কয়েকটি দেশের মতো জর্দানেও এ ধরণের আইন রয়ে গিয়েছিল। কিছুদিন আগে তিউনিসিয়া ধর্ষণ সংক্রান্ত এ ধরনের আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কারের প্রক্রিয়া চলছে।

তবে আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সিরিয়া, এবং ফিলিস্তিনে এখনো এ ধরনের আইন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

বিয়ে করেও শাস্তি এড়াতে পারবে না ধর্ষক

আপডেট সময় ০২:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭