ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে গণহত্যার স্পষ্ট প্রমাণ চায় মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বা জুলুম নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এমন অভিযোগের পক্ষে স্পষ্ট প্রমাণ দেখাতে বলেছে মিয়ানমার। গতকাল জেনেভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাওং তুন।

গণহত্যার কথা অস্বীকার করে থাওং বলেন, ‘রাখাইনে দীর্ঘদিন ধরে বসবসারত মুসলমানরা এখনও সেখানেই বসবাস করছেন। যদি সেখানে গণহত্যা চালানো হতো তাহলে ওখানে আর কেউ বসবাস করতো না।’

এমন অভিযোগকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে থাওং বলেন, ‘আমরা প্রায়ই অভিযোগ শুনি যে মিয়ানমারে জাতিগত নিধন বা গণহত্যা হয়েছে। আমি আগেও বলছি এবং আবারও বলতে চাই এটি আমাদের সরকারের নীতি নয়। তারপরও যদি অভিযোগ থাকে তাহলে সে বিষয়ে স্পষ্ট প্রমাণ দিতে হবে।’

মিয়ানমারের সেনাবাহিনির ভয় নয় বরং উগ্রবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভাশন আর্মির (এআরএসএ) ভয়েই মুসলমানরা রাখাইন ত্যাগ করেছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার ইচ্ছা আছে মিয়ানমারের। রাখাইনের গ্রামে গ্রামে এসব অভিযোগ খতিয়ে দেখছে সেনাবাহিনী।’

তবে রাখাইনে গণহত্যার বিষয়ে মিয়ানমারের এসব সাফাইয়ে বস্তত কেউ কর্ণপাত করছে না। কারণ, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন সেখানে জাতিগত নিধনের অনেক প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে।

সর্বশেষ গত ৭ মার্চে রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন ও গণহত্যার স্পষ্ট এবং শক্তিশালী প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে গণহত্যার স্পষ্ট প্রমাণ চায় মিয়ানমার

আপডেট সময় ১০:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮