ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে সেনা মোতায়েনে সুশীলদের প্রস্তাব অযৌক্তিক: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করতে নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া সুশীল সমাজের প্রস্তাবের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি এ নিয়ে বাইরে কথা না বলে ইসির সংলাপে প্রস্তাবনা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনীকে কোথায়, কখন ও কীভাবে ব্যবহার করা যাবে সেটা সংবিধানে আছে। তাদের ডেকে এনে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই। যখন সময় আসবে, তখনই বলা যাবে। এই মুহূর্তে এই দাবি অবান্তর ও অযৌক্তিক।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি সংলাপসহ সব প্রক্রিয়া শেষে বলা যাবে। সংলাপে শত ফুল ফুটবে, শত মত আসবে। তবে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ অনুসারে এগিয়ে যাবে।’

বিএনপির সেনা মোতায়নের দাবির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বাইরে থেকে ঢিল ছোড়ার প্রবণতা বন্ধ করতে হবে। বিএনপি সংলাপে এসে তাদের প্রস্তাবনা উপস্থাপন করুক; আওয়ামী লীগও করবে।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা। অবশ্য এনিয়ে কয়েকজন দ্বিমত পোষণ করেছেন। আর আওয়ামী লীগ এ দুটি প্রস্তাবেরই ঘোরতর বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনে সেনা মোতায়েনে সুশীলদের প্রস্তাব অযৌক্তিক: কাদের

আপডেট সময় ০২:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭