ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

নারী দিবসে স্বামীর নির্যাতনের বলি গৃহবধূ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারী এলাকায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসিকে (১৯) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ জানিয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌসি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খারিজা ভাজনী গ্রামের বাবলু মিয়ার মেয়ে। তার স্বামী আলেফ উদ্দিন রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারী এলাকার ওয়াসিম মিয়ার ছেলে। আলেফ উদ্দিন ঢাকায় টিউব ওয়েলের মিস্ত্রি হিসেবে কাজ করেন আর নিহত জান্নাতুল ফেরদৌসি গাজিপুরে একটি শিক্ষা প্রশিক্ষণকেন্দ্রে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আট মাস আগে আলেফ উদ্দিন তার আগের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি গোপন করে ফেরদৌসিকে ঢাকাতে বিয়ে করেন। ছয় দিন আগে ফেরদৌসি ঢাকা থেকে তার শ্বশুরবাড়িতে আসেন। সেখানে এসে জানতে পারে তার স্বামীর আগের স্ত্রী ও ছেলেমেয়ে আছে।

এদিকে বুধবার বিকালে ঢাকা থেকে আলেফ উদ্দিনও তার বাড়িতে আসে। সন্ধ্যার দিকে ফেরদৌসি তার স্বামী আলেফের কাছে জানতে চায় কেন সে স্ত্রী সন্তান থাকার বিষয়টি গোপন করে তাকে বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাতে স্বামী আলেফ তার স্ত্রী ফেরদৌসিকে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের লাশ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়।

নাম প্রকাশে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ স্বজনরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে তখন মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত করা হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী দিবসে স্বামীর নির্যাতনের বলি গৃহবধূ

আপডেট সময় ১১:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮