ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মায়ের সামনে সড়ক কেড়ে নিল ছেলের প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনেই নিহত হয়েছেন ছেলে গোবিন্দ দেবনাথ (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন মা রিনা রাণী দেবনাথ ও এক শিশু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোবিন্দ দেবনাথ নরসিংদি জেলার মনোহরদী উপজেলার চালাকছর গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে বাংলাবাজার নামক স্থানে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা নবীগঞ্জগামী ইমা পরিবহন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী গোবিন্দ্র দেবনাথ নিহত হয়। তার মা রিনা রাণী দেবনাথ ও এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, হতাহতরা নবীগঞ্জ শহরতলীর শিবপাশা এলাকার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মায়ের সামনে সড়ক কেড়ে নিল ছেলের প্রাণ

আপডেট সময় ০৯:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮