ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া রক্ষায় তুরস্ক-ইরান একসঙ্গে থাকবে: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব ঘৌটার বেসামরিক জনগণকে রক্ষা করার ক্ষেত্রে তেহরান ও আঙ্কারার গুরুদায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন। তিনি ঘৌটায় মানবিক বিপর্যয় ঠেকাতে প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে দুই নেতা এ বিষয়ে কথা বলেন। খবর পার্সটুডের।

টেলিফোন সংলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার পূর্ব ঘৌটা এলাকার পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে বলেন, এই পরিস্থিতি থেকে সেখানকার সাধারণ মানুষকে রক্ষা করার জন্য ইরান ও তুরস্ককে প্রচেষ্টা চালাতে হবে। তিনি পূর্ব ঘৌটা থেকে দামেস্ককে লক্ষ্য করে গোলাবর্ষণ বন্ধ করার প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, যত দ্রুত সম্ভব সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং এজন্য তেহরান ও আঙ্কারার মধ্যে সহযোগিতা প্রয়োজন।

ইরানের প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্টকে বলেন, বর্তমান স্পর্শকাতর মুহূর্তে সিরিয়ার দুটি মুসলিম প্রতিবেশী দেশ হিসেবে ইরান ও তুরস্ককে পূর্ব ঘৌটার সম্ভাব্য বিপর্যয় রোধে সাহায্য করতে এবং সেখানে যাতে টেকসই যুদ্ধবিরতি কার্যকর করা যায় সে চেষ্টা চালাতে হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পূর্ব ঘৌটা থেকে সন্ত্রাসীদের পক্ষ হতে রাজধানী দামেস্ককে লক্ষ্য করে গোলাবর্ষণ বন্ধ করার পাশাপাশি সেখানে আটকেপড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হয়ে আসার সুযোগ করে দিতে হবে। এ কাজে তুরস্ককে তার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া রক্ষায় তুরস্ক-ইরান একসঙ্গে থাকবে: এরদোগান

আপডেট সময় ০৮:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮