ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন নেই: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীর বিনাশ হবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন পুতিন। তিনি এ সপ্তাহে প্রচারণাকালে ভক্ত নারীদের জড়িয়ে ধরে চুমু খেয়েছেন।

এ ছবি প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি পরিষ্কার করে বলেছেন, যদি পারমাণবিক অস্ত্রের আঘাত লাগে রাশিয়ার বুকে, যদি রাশিয়াকে মুছে দেয়ার চেষ্টা করা হয়, সেদিন পৃথিবী টিকে থাকার কোনো অর্থই থাকবে না। টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রে তিনি বলেছেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। পুতিন বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনো ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের। যদি আমাদের ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় শুধু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা রেকর্ড হয় তাহলেই শুধু নয়, একই সঙ্গে যদি ক্ষেপণাস্ত্রের উড়ে যাওয়া প্রকৃত পূর্বাভাস দেয়, কোনো যুদ্ধাস্ত্র রাশিয়ার মাটিতে পড়ে তাহলেই আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে।

তিনি বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাবো তখনই এ প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ। রাশিয়ার একজন নাগরিক হয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানতে চাই রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন আছে কি? উল্লেখ্য, এ সপ্তাহে একজন নারী ভক্ত প্রেসিডেন্ট পুুতিনের সঙ্গে একটি সেলফি তুলতে গেলে তিনি তাকে চুমু দেন। এ ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সবাই তা দেখে বিস্মিত হয়ে যান। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ওই নারী লারিসা সারগুখিনাকে জড়িয়ে ধরে চুমু খান ৬৫ বছর বয়সী এই রাশিয়ান প্রেসিডেন্ট। সেখানে এক কনসার্ট হচ্ছিল। কনসার্টের পর এ ঘটনা ঘটে। গত ৩রা মার্চ ওই কনসার্ট হয় সেখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন নেই: পুতিন

আপডেট সময় ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮